রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিছুটা ব্যর্থতা আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল টাঙ্গাইল ভূঞাপুরে যুবলীগ নেতা সন্ত্রাসী ইকো গ্রেফতার শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারী মোমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  একটি বৈদ্যুতিক গ্রিডকে ঘিরে স্বপ্ন দেখছে লক্ষাধিক পরিবার।  বদলগাছীর মেয়ে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার নওগাঁয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বাবর আসছেন আগামীকাল,মোহনগঞ্জে উৎসবের আমেজ এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্দ্যোগে দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা 

বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

“রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে তাঁর বাবা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলে ও মেয়েটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে সক্রিয় ছিল।

 

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, হোস্টেলে তিনি কয়েকজন মেয়ের সঙ্গে থাকতেন। আত্মহত্যার কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT