রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—- নওগাঁয় নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর টহল শুরু বৃহস্পতিবার নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে  প্লাস্টিক বিহীন গণতন্ত্র উৎসব হিলিতে পাইকারী বিক্রেতা কনফারেন্স অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সিইসি’কে স্মারকলিপি প্রদান  ঝিনাইদহে আরাফাত হোসেন কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন 

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাউপুখুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের করা হয়। এ সময় চোরাইকৃত ৭টি গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। বুধবার (২৬ ফেব্রæয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।

 

আটককৃতরা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকার আড়গাড়াহাট গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে কানু ডাকাত (৪৫) ওরফে কান্দু ওরফে কানজু, একই উপজেলার মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়া এলাকার ইয়াসিন ঘোরামের ছেলে রাকিব (২৫)।

 

এ সময় তিনি জানান, জেলায় হঠাৎ করে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় জেলা পুলিশের একাধিক টিম চোরাইকৃত বিভিন্ন পণ্য ও ডাকাতদের ধরতে জেলাব্যাপি অভিযানে নাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিলের নেতৃত্ত¡াধীন একটি চৌকষ দল মঙ্গলবার রাত ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকার আড়গাড়াহাট গ্রামে অভিযান পরিচালনা করে কানু ডাকাতের বসত বাড়ি ঘেড়াও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে অবস্থানরত ডাকাত দলের ২/৩ জন পালিয়ে গেলেও কানু ডাকাতসহ শরিফুল ও রাকিবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে কানু ডাকাতের বসত বাড়ি থেকে ছোট বড় মোট ৭টি গরু উদ্ধার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি সিএনজি ও ১টি মটরসাইকেল জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থান থেকে গরু ডাকাতির কথা স্বীকার করেছে এবং শিবগঞ্জ থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তবে আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, হত্যা, আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার), বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার রেজাউল করিম।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT