রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—- নওগাঁয় নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর টহল শুরু বৃহস্পতিবার নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে  প্লাস্টিক বিহীন গণতন্ত্র উৎসব হিলিতে পাইকারী বিক্রেতা কনফারেন্স অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ দেখেছেন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।রকিবুল ইসলাম ওই গ্রামের সামসুল ইসলামের ছেলে। ৫২তম কনস্টেবল ব্যাচের সদস্য রকিবুল ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন।

আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হন। পরে ঘরে ঢুকে ভেতর থেকে আটকে দিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ওসি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঋণগ্রস্ত রকিবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তা ছাড়া পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT