রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাগাজীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।  মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন  নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার ‘দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সহিত বিদায় নিন’ বাবর—-

নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ দেখেছেন

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:

নওগাঁ জেলার মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল ২৫ ফেব্রুয়ারি,ভোর রাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক মহাদেবপুর থানার চেরাগপুর গ্রাম থেকে ৭টি ডাকাতিসহ ১৭ টি মামলার আসামি আতাউর রহমান শান্ত বিপ্লব(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল।

 

নওগাঁ জেলা পুলিশ তাদের প্রেস ব্রিফিংয়ে জানান,বিপ্লব আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি এবং সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে। ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা এলাকার সড়কে বাস ডাকাতি ও আত্রাই থানার স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতি সংঘটনের সাথে সে জড়িত। আজ ২৬ ফেব্রুয়ারি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজি, ২ টি মাদক, ১টি মারামারি ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT