রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বগুড়ার কাহালুতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলার শুভসন্ধ্যায় ১০০ স্বেচ্ছাসেবককে সার্ভাইভাল প্রশিক্ষণ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিল কম্পিটিশন ও সনদপত্র বিতরণ কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উঠান বৈঠক “মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা” দেশ জুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবীতে কেশবপুর শিক্ষার্থীদের বিক্ষোভ  সুন্দরবন রক্ষায় কমিটি গঠন  হাকিমপুরে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উদ্বোধন  ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

সুন্দরবন রক্ষায় কমিটি গঠন 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ দেখেছেন

 

মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,আমতলী (বরগুনা) প্রতিনিধি: সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বরগুনা প্রেস ক্লাবের হল রুমে রুপন্তর সুন্দরবন প্রকল্পের আয়োজনে সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

 

এতে আরটিভির বরগুনা প্রতিনিধি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালকে আহবায়ক, বাংলাদেশের খবর পত্রিকার বরগুনা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবদাস মজুমদার ও বাংলানিউজের পাথরঘাটা প্রতিনিধি হাফেজ সফিকুল ইসলাম খোকনকে যুগ্ম আহবায়ক এবং সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহকে সদস্য সচিব করে বরগুনার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

রূপান্তর সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপনায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু ও সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য্। সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপক অনুপ রায়। ব্যবস্থাপনায় ছিলেন, রূপান্তর বরগুনার সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT