রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বগুড়ার কাহালুতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলার শুভসন্ধ্যায় ১০০ স্বেচ্ছাসেবককে সার্ভাইভাল প্রশিক্ষণ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিল কম্পিটিশন ও সনদপত্র বিতরণ কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উঠান বৈঠক “মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা” দেশ জুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবীতে কেশবপুর শিক্ষার্থীদের বিক্ষোভ  সুন্দরবন রক্ষায় কমিটি গঠন  হাকিমপুরে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উদ্বোধন  ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

“মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা”

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ দেখেছেন

ময়নুল ইসলাম মিরাজ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়।

 

বিতর্কের বিষয় ছিল “কেবল সামাজিক আন্দোলনই পারে মাদক প্রতিরোধ করতে “এতে পক্ষ দল অপ্রতিরোধ্যকে হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল অপরিজিতা।

 

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT