রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী  তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সোনাগাজীতে হাজী বেলায়েত হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত  কেশবপুর প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রেসক্লাবের নিন্দা কেশবপুরর গড়ভাংগা মাঃ বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন বগুড়ার কাহালুতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল সামছুল হোক ব্রীজের টোল এখনও ছোট মনিরের লোকজনের নিয়ন্ত্রণে: ব্রীজের টোল বন্ধ চান স্থানীয়রা কষ্টের কেনা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরে দিলেন ওসি মইনুল ইসলাম আল্লাহ ও রাসূলকে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ   শরীয়তপুরে অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ   বদলগাছীতে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

মোহনগঞ্জে সয়াবিন তেলের সংকট, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারী) বেলা-১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

 

সভায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ওসি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়া মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনসহ অন্যান্য সাংবাদিকগণ এ সভায় উপস্থিত ছিলেন।

 

সভায়, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। বোতলের তেল ড্রামে ঢেলে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। রমজান মাসে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের প্রস্তাব দেন তারা। এছাড়া রমজানে বিদ্যুতে সরবরাহ স্বাভাবিক রাখা, স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

 

তবে বর্তমান বাস্তবতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন বক্তারা।

 

 

সভায় আলোচ্য বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলে নিয়ে সমস্যা সমাধানে নিয়মিত বাজার মনিটরিংয়ের আশ্বাস দেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তা চান তিনি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT