রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন  বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর উপজেলা চ্যাম্পিয়ন শিবগঞ্জে খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজকে গণসংবর্ধনা দিল উপজেলাবাসী বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আত্রাইয়ে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল  চিরিরবন্দরে বিএডিসির উদ্যোগে তালপুকুরে সেচ ব্যবহারকারী গ্রুপের কমিউনিটি সভা অনুষ্ঠিত রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় রাণীনগরে গ্রামীণ মেঠো রাস্তার উন্নয়ন কাজে বাধা ॥ গ্রামবাসীর বাধার মুখে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২

কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৮২ দেখেছেন

 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুরে ৫ বছরের শিশুকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় চরিত্রহীন লম্পট ফজর আলী বিশ্বাস (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২ মার্চ ২৫) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে ওই যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার থানার মামলা নম্বর-২। গ্রেফতারকৃত ফজর আলী একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশুটি তার পিতা-মাতার সাথে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে নানার বাড়ীতে আসে। ওই দিন বিকেলে নানার বাড়ীর পাশে শিশু মেয়েটি খেলা করছিল। ওই সময় একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে ফজর আলী বিশ্বাস শিশু কন্যাটিকে খাবারের প্রলোভন দেখিয়ে সুকৌশলে বসতবাড়ির গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেখানেই শিশু মেয়েটির পরনের প্যান্ট খুলে যৌন নিপীড়ন করে। ওইসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ঘটনাস্থল থেকে ফজর আলী পালিয়ে যায়। পরবর্তীতে ফজর আলী বিশ্বাসের স্ত্রী আইয়ন নেছা ও নওশের এর স্ত্রী শিশুটিকে কান্নাকাটি করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। তারপর সকলের উপস্থিতিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। এমন ন্যাক্কারজনক ঘটনা তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ফজর আলীকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজর আলীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৫ বছরের শিশুর যৌন নিপীড়নের ঘটনায় লম্পট ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT