রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন রোজায় পানিশূন্যতা; দুধেই হতে পারে সমাধান ডাঃ মেহেদী হাসান সানি  নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় দুই ইট ভাটায় জরিমানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুলের এক হিন্দু পরিবারের কাছে চাঁদা চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড’র রিটেইলার মিটিং অনুষ্ঠিত ভিয়াইলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত  পাঠের অনুষ্ঠান

ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৩ দেখেছেন

মোঃ রাফসান জানি, ভোলা প্রতিনিধি:

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন  খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠন গুলোর নেতৃবৃন্দসহ ভোলায় কর্মরত সাংবাদিকরা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT