রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

ভিয়াইলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৪ দেখেছেন

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫মার্চ) ভিয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ এর সভাপতিত্বে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ নাদিয়া নাহিদ এর সঞ্চালনায় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুর তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: আমিনা বেগম, ভারতী রানী রায়, ইউপি সদস্য মো:মজিবর রহমান, মো: দেলোয়ার হোসেন খোকন, মো: মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মো. আতাউর রহমান, কমল রায়, লোকনাথ রায়, লালন কুমার রায় (লিটন), মো: আব্দুর রহিম শাহ, দূর্গাডাঙ্গা তফশীলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দুধর্ম) জ্যোতিষ চন্দ্র রায়, মো: শাহাদত মৌলভী, সাংবাদিক বেলাল হোসেনসহ অত্র ইউনিয়নের সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হলো গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে। গ্রাম আদালতের এখতিয়ারে সম্পন্ন মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না, গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল সর্বোচ্চ ৫ জন। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ থাকে না। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে গ্রাম আদালতে কি ধরনের বিচার আর কিভাবে করা হয়, গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT