রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮  আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব-১৫ এর সিও

নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে—-  মীর শাহে আলম 

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৫ দেখেছেন

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন বগুড়ার জিয়া পরিবার। ২০২৪ জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে নেতৃত্ব দিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষের উপর জুলুম-নির্যাতন করলে যে লাঞ্চিত হতে হয়, তার প্রমাণ স্বৈরাচারী হাসিনা। আর মানুষকে ভালবাসলে যে সম্মান পাওয়া যায়, তার প্রমান দেশনেত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক এয়ারএম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন তিনি।

 

মীর শাহে আলম আরো বলেন, চাঁদাবাজি-দখলবাজিকে বিএনপি প্রশ্রয় দেয় না। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। নির্বাচন বিলম্বিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, এর বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সংস্কারের নামে নির্বাচন দেরি করতে নানা তালবাহনা করা হচ্ছে। তাই সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে ড. ইউনুসের সম্মানের আসনে থাকবেন। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

 

দীর্ঘ ১৭ বছর আমরা মাঠে থেকে জেল-জুলুম সহ্য করেছি, এমপি-মন্ত্রী হবার জন্য নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই বিএনপির প্রতিটা নেতাকর্মীরা কাজ করে যাবো। তিনি নেতাকর্মীদের বিএনপির ৩১ দফার প্রতি জনমত গড়তে বাড়ি বাড়ি যাবার পরামর্শ দেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড, কৃষক ফারমার্স কার্ড, ডোর টু ডোর চিকিৎসা সেবার মাধ্যমে সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাবে।

 

আটমুলে ইফতার মাহফিলে আগত হাজার হাজার জনতা হাত তুলে ভোটের অধিকারের আন্দোলনের একাত্মতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বেতগাড়ি মীর শাহেআলম বালিকা বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মাকুর সভাপতিত্বে ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাঃ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাঃ সম্পাদক মীর মুন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

 

এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি মিনেরা বেগম, সাঃ সম্পাদক ফাহিমা আক্তার প্রমুখ। এছাড়াও উপস্হিত ছিলেন শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT