শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় রেললাইন পারাপারের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবা শ্রবনবন্ধী কোরবান আলী (৩০) ও তার মেয়ে কোহেলী (১০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে থানা এলাকার চক বিজ্রের নিকট এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার মেয়ে কোহেলী।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শ্রবনবন্ধী কোরবান আলী ও তার মেয়ে কোহেলী ঘটনার সময় রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তারা চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT