শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় রেললাইন পারাপারের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবা শ্রবনবন্ধী কোরবান আলী (৩০) ও তার মেয়ে কোহেলী (১০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে থানা এলাকার চক বিজ্রের নিকট এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার মেয়ে কোহেলী।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শ্রবনবন্ধী কোরবান আলী ও তার মেয়ে কোহেলী ঘটনার সময় রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তারা চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT