শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সাবু।

এ সময় মো. শফিউল আলম সাবু লিখিত বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে জড়িত এবং বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। গত ২৫/০১/২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ১০/১১ ঘটিকায় “দৈনিক সোনালী কন্ঠের” সাংবাদিক মো. সাগর হোসেন তার ফেসবুক ব্যক্তিগত আইডি “দৈনিক গ্রামীণ জনপদ” নিউজ পেজে বদলগাছী উপজেলা কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সাবু এবং সোহেল রানার বিরুদ্ধে ‘জমি আছে ঘর নাই প্রকল্পের শিরোনামে’ নিম্ন বর্ণিত ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তোলেন। কিন্তু দক্ষিণ কেশাইল গ্রামের মো. তছলিম উদ্দিন, পিতা: মৃত নীল চান, মোছা: আখি, স্বামী- তছলিম উদ্দিন, মোছা: বুলু, স্বামী মোঃ আতোয়ার রহমান এদের বক্তব্যে যা উঠে এসেছে এই বক্তব্যের মধ্যে আমার সম্পৃক্ততার কোনও প্রমাণ মিলেনি। এছাড়াও একজন সাংবাদিক কারো বিরুদ্ধে নিউজ করার পূর্বে সেই অভিযুক্ত ব্যক্তির মতামত বা মন্তব্য গ্রহণ করেন। কিন্তু সাংবাদিক সাগর হোসেন আমার কোনও মতামত বা মন্তব্য নেননি। সামাজিক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্লিখিত নিউজটি করেন। যার কোনও ভিত্তি নাই। পরবর্তীতে আমি তার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাসহ তাকে বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়েছি মর্মে ২৬/০১/২০২৫ ইং তারিখে তিনি আরও একটি নিউজ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও বানোয়াট। অথচ কয়েকদিন যাবত তার সাথে আমার দেখা-সাক্ষাত বা কোনও কথাই হয়নি।

আমি এই ভুয়া সংবাদ এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকমহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT