শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার  

ডোমারে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ দেখেছেন

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুস্পাঞ্জলি অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৬ ডিসেম্বর) ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসুচনা করেন পুলিশ বাহিনীর একটি দল। সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। পৌরসভার পক্ষে প্রশাসক এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাঃ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি সভাপতি আনিছুর রহমান আনু, সাঃ সম্পাদক মোজাফ্ফর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠন, স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১০টায় হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT