শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’

চাকুরী থাকবে না ভুয়া মুক্তিযোদ্ধাদের;ফেরত নেয়া হবে ভাতা 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৫ দেখেছেন

 

গণ সংবাদ নিউজ ডেস্ক,

মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়ে কর্মরতদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮৪ হাজার ৫৬ জনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু আছেন ভুয়া মুক্তিযোদ্ধা। তারা ভুয়া সনদ তৈরি করে চাকরি নিয়েছেন। তাদের চাকরি থেকে বাদ দিতে তালিকা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন, তাদের শাস্তি হতেই হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং যে যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিয়েছেন, সেই মন্ত্রণালয়কে জানাব। বিধিগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। ভুয়া সনদ তৈরি করে যারা আর্থিক সুবিধা নিয়েছেন, তা ফেরত নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আসা তালিকার অর্ধেক যাচাই করা হয়েছে। এর মধ্যে অনেকের মুক্তিযোদ্ধার সনদ খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কতজনের সনদ পাওয়া যায়নি, সেই সংখ্যা আলাদা করা হয়নি। সব তালিকা যাচাইয়ের পর এসব তথ্য আলাদা করা হবে।

মুক্তিযোদ্ধাদের সব ধরনের তালিকা যাচাই করে ২ লাখ ৬ হাজার ৫১ জন বীর মুক্তিযোদ্ধার বিস্তারিত তথ্য সমন্বিত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কয়েকজনের আপিল আবেদন নিষ্পত্তি না হওয়ায় সমন্বিত তালিকায় আরও কিছু নাম অন্তর্ভুক্ত করা হবে। তাদের মধ্যে যাদের নাম এমআইএসে রয়েছে, তারা ভাতা পাচ্ছেন।

কর্মকর্তারা জানান, আগে মুক্তিযোদ্ধাদের সনদে নিরাপত্তামূলক বৈশিষ্ট্য যুক্ত না থাকায় অনেকেই এ সনদ বানিয়ে সুবিধা নিয়েছেন। রাজনৈতিক বিবেচনায়ও অনেককে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়েছে। কিন্তু সব তালিকা যাচাই করে সমন্বিত তালিকায় যাঁদের নাম রয়েছে, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। সমন্বিত তালিকায় যাদের নাম নেই এবং তাদের আপিল আবেদন নিষ্পত্তি হয়ে থাকলে তাদের আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হচ্ছে না। সমন্বিত তালিকায় নাম থাকার পর এমআইএস এ নাম না থাকলেও তাদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান ডিজিটাল সনদে ১৪টি নিরাপত্তামূলক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের এমবসড মনোগ্রাম, অদৃশ্য আলট্রাভায়োলেট কালি, জাতীয় স্মৃতিসৌধের ডিজিটাল জলছাপ, এমআইএস নম্বর, ঘোস্ট ইমেজে বীর মুক্তিযোদ্ধার পরিচিতি নম্বরের ১১ ডিজিট এবং মন্ত্রী ও সচিবের সই। বিশেষ অ্যাপ ব্যবহার করে এ সনদ যাচাই করা যাবে।

তালিকা যাচাইয়ের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা বলেন, তালিকা যাচাই করার পর নির্ধারিত ফরম্যাটে তা মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টাকে দেওয়া হবে। ভুয়া সনদ দেখিয়ে চাকরি নেওয়া কর্মচারীদের চাকরি থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাদের দেওয়া বেতন-ভাতা ফেরত চাওয়া হবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT