রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী  তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সোনাগাজীতে হাজী বেলায়েত হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত  কেশবপুর প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রেসক্লাবের নিন্দা কেশবপুরর গড়ভাংগা মাঃ বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন বগুড়ার কাহালুতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল সামছুল হোক ব্রীজের টোল এখনও ছোট মনিরের লোকজনের নিয়ন্ত্রণে: ব্রীজের টোল বন্ধ চান স্থানীয়রা কষ্টের কেনা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরে দিলেন ওসি মইনুল ইসলাম আল্লাহ ও রাসূলকে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ   শরীয়তপুরে অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ  

হিলিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের ইসলামীর মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ দেখেছেন

 

মোঃ ওয়াজ ককুরনী, হাকিমপুর (হিলি), দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে। পবিত্র মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবি নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।

পবিত্র মাহে রমজানের সম্মানার্থে হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। আর যদি আপনারা আমাদের আহবান অমান্য করেন রমজানের রোজা থেকে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো ইনশাআল্লাহ!

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি আব্দুল মান্নান, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন, আলিহট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুব আলম, বোয়ালদাড় ইউপির আমীর মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

মিছিলটি হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে সিপি রোড হয় হিলি বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT