রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২ মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা বগুড়ায় নারী হাজতখানায় আলোচিত তুফান সরকারের সঙ্গে পরিবারের সাক্ষাত গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বদলগাছীতে জব্দকৃত ওএমএসের চাল নিয়ে নাটকবাজী; পেটের দায়ে ভাড়া মারতে গিয়ে আসামি হলেন ভ্যান চালক; ধরাছোঁয়ার বাহিরে মূলহোতারা কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার 

হিলিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

  • প্রকাশিত সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৫ দেখেছেন

মোঃ ওয়াজ কুরনী, দিনাজপুর হিলি প্রতিনিধি: 

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

 

রবিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

 

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, ভোটার তথ্য সংগ্রহকারী (সুপারভাইজার) আনোয়ারুল ইসলাম টুকু, তথ্য সংগ্রহকারী মোঃ ফারুক হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে নেওয়া হয়েছে। জুলাই-আগষ্ট ২৪ গণঅভ্যুত্থানের পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়াতে ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে’ আজকের প্রতিপাদ্যর যথাযথ বাস্তবায়ন চায় বক্তারা। সেই সাথে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য আহবান জানান উপজেলা নির্বাচন অফিসার।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT