রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা  মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ 

নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় দুই ইট ভাটায় জরিমানা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৫৩ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র এবং লাইসেন্স না থাকায় দুই ইট ভাটায় ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ) হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নে এফ বি এফ ব্রিকস এবং এন আর বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি।

 

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ৭০হাজার টাকা করে প্রতিষ্ঠান দুইটিকে ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ) হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইট ভাটা গুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT