রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা  মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ 

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৮ দেখেছেন

মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

গত বুধবার (০৫ মার্চ ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩), পিতা: হিমাংশু চক্রবর্তী, গ্রাম: জহুরুল নগর, বগুড়া সদর।

 

পরিবার সূত্রে জানা যায়, ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯:০০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপর্ণাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১:০০টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর্ণা বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT