শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো মানাপ নওগাঁ

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১২ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় চলতি বছরও নওগাঁয় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা। শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় শতাধিক শীতার্তদের মাঝে এই শীত উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন পথিক, চন্দন কুমার দেব, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, এস এম শহিদুল আলম, মোঃ মনোয়ার হোসেন লিটন, লিটন কুমার দাস, বেলাল সরদার প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম প্রমুখ। এছাড়াও মানাপ জেলা শাখা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় সভাপতি বলেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা নাট্য মঞ্চায়নের পাশাপাশি ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে মানবতার সেবায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করবার জন্য বিনীতভাবে আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT