শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু 

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৮ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরফান আলী (৬০) নামের এক গাছির মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রায় ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উক্ত গাছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের মৃত উমিদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে আলফান আলী নামের ওই গাছি আদমদীঘির সদর ইউনিয়নের কদমা গ্রামের সরকারি রাস্তার পাশে অবস্থিত তালগাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের টানা খোলা তারে একটি ডাল পড়ে গাছি আরফান আলীকে বিদ্যুৎস্পৃষ্ট করে। এতে তিনি গাছেই বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে।

এদিকে খবর পেয়ে ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ১২টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT