শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

গভীর সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্ব বিদুৎ সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন জননেতা বিধায়ক শওকত মোল্লা 

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ দেখেছেন

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি:

পশ্চিম বাংলার অন্তর্গত গভীর সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্বের নিত্যদিনের সঙ্গী বিদ্যুৎ উৎপাদন ও তার সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্ব এর বিধায়ক জননেতা শওকত মোল্লা। তিনি এদিন ক্যানিং পূর্ব র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর এম ডি ও জেনারেল ম্যানেজার সহ বিদ্যুৎ বিভাগের সকলকেই নিয়ে বৈঠকে উপস্থিত হন। এবং এই বিভাগের বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ যাতে বিঘ্নিত না হয় এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য নির্দেশ দেন। তিনি বলেন দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্ব বিভিন্ন যায়গায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিয়ে সাধারণ মানুষের কাছ অভিযোগ আসছিল। তাদের দাবি কে মান্যতা দিয়ে এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা য় সাধারণ মানুষের জন্য কাজ করতে তার এই উদ্যোগ। তাকে বাস্তবায়ন করতে তিনি আজ ক্যানিং পূর্ব র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিভাগের সকল আধিকারিক নিয়ে আলোচনা করেন এবং সেখানে সাধারণ মানুষের কাছে সহজেই বিদ্যুৎ পৌঁছে দিতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং দুই নাম্বার ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সোয়েব সেখ ও ক্যানিং পূর্ব এর মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য ও যুব সভাপতি সাদেক লস্কর ও ক্যানিং পূর্ব এর পূর্ত দফতরের কর্মধক্ষ্য হাকিম মিদ্দে সহ ক্যানিং পূর্ব এর বিভিন্ন অঞ্চলে র প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT