শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু

মগরাহাট পশ্চিমে কংগ্রেস এর ১০ ও আই এস এফ চার বামফ্রন্ট এর এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ দেখেছেন

মনোয়ার ইমাম, কলকাতা (ভারত) প্রতিনিধি:

আজ বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের দশ জন ভারতের জাতীয় কংগ্রেস এর সদস্য ও চার আই এস এফ এর সদস্য এবং একজন সি আই এম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বেশ কিছু দিন আগে থেকেই তৃনমূল কংগ্রেস এর যোগাযোগ করছিল উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের চার জন ও আই এস এফ দলের দুই জন সদস্য এবং এই গ্রাম পঞ্চায়েত এ বর্তমান পরিস্থিতিতে মোট সদস্য সংখ্যা ২৯ টি। তার মধ্যে তৃণমূল দলের ১২ জন এবং ভারতের জাতীয় কংগ্রেস এর ১০ জন এবং আই এস এফ দলের চার জন ও নির্দল একটি এবং বামফ্রন্ট এর একটি সদস্য ছিল। যখন এই পঞ্চায়েত গঠন করা হয় তখন তৃণমূল দলের ছয় জন ও নির্দল এবং আই এস এফ দলের চার জন ও বামফ্রন্ট এর একজন মিলে ভারতের জাতীয় কংগ্রেস এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা কে সমর্থন করে। এবং হাতছাড়া হয়ে যায় তৃনমূল দলের প্রধান প্রার্থী। সেখান থেকে উঠে পড়ে লাগে পুর্ন রায় প্রদান হবার জন্য সাবেক প্রধান ও তৃনমূল দলের নেতা কুতুবুদ্দিন লস্কর। তিনি দেড় বছর যেতে না যেতেই চারজন ভারতের জাতীয় কংগ্রেস এবং আই এস এফ দলের দুই জন সদস্য ও নির্দলীয় সদস্য নিয়ে বর্তমান প্রধান মমতাজ মাসকিনা কে ফেলার জন্য একজোট হয়। নড়েচড়ে বসে বর্তমান প্রধান মমতাজ মাসকিনা। তিনি চেস্টা করেছেন বর্তমান পরিস্থিতি কে সমাল দেবার। তিনি ইতিমধ্যেই তার দলের চার বেইমান সদস্য কে শিক্ষা দিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোট এ সামিল হয়েছেন। কিন্তু বাস্তবে কতটা রূপ নেবে সেটা দেখার বিষয়। কারণ এই উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কোন দিন ভালো ভাবে প্রধান থাকতে পারেনি। আজ পূর্ব নির্ধারিত সময়ে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সব সদস্য তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। বাকি আছে প্রধান মমতাজ মাসকিনা। তিনি কোন অদৃশ্য কারণে যোগদান করেন নি।যাই হোক আরো আট মাস বাকি প্রধান মমতাজ মাসকিনা কে ফেলতে। এই পোড়খাওয়া ভারতের জাতীয় কংগ্রেস সাবেক বিধায়ক আবুল বাশার লস্করের স্ত্রী কে ফেলতে পারবে কি তা সুনিশ্চিত করতে কেউ পারছেনা। আজ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী জয়দেব হালদার এবং বিধায়ক যোগরন্জন হালদার এবং সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মোল্লা ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন ও ভাইস চেয়ারম্যান হাজী মোবারক মোল্লা পশ্চিম বাংলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ জেলা পরিষদ সদস্য নুর খাতুন বিবি ও শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌহিদ মোল্লা ও রহমাতুল্লাহ লস্কর এবং অন্যান্য জেলা ও মগরাহাট পশ্চিমের তৃণমূল দলের নেতৃবৃন্দ।

আজকের এই সভাটি পরিচালনা করেছেন উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস এর সভাপতি এহসান আলি মোল্লা ও তাকে সাহায্য করছেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক তৃণমূল দলের সদস্য ঈদ্দাদজামান মোল্লা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT