রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এবার অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।

 

আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আলিস, ইসহাক আলীর ছেলে দূরুল হুদা ও মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু।

 

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন আমাদের সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কারণ রোববার রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

 

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। সকালে বাজারে গেলে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

 

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT