রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রেনের ভেতরে সেনা সদস্যকে মারধর করায় রেল কর্মী আটক ৩ জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে  কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রাণীনগরে দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ

কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ দেখেছেন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের দাড়েরপাড়া গইড়ির মাঠে একটি বরই গাছে জাহানারা খাতুন (৪৫) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী একই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে দাড়েরপাড়া গইড়ির মাঠে পুকুরপাড়ে একটি বরই গাছে জাহানারা খাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় মাঠের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন জাহানারা খাতুনকে হত্যা করে বরই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

 

তবে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT