রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীর শিবপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র‌্যাবের সাবেক কর্মকর্তা আলেপ; পেয়েছেন একাধিক পদক! নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত। বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময় জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী মোহনগঞ্জে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা মাইলোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময়

  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ দেখেছেন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী মাহবুবুল আলম ।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার সময় উক্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে তার নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এ সময় তিনি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় করেন।
তিনি সাংবাদিকদের কাছে তার উল্লেখযোগ্য বক্তব্যে বলেন বাংলাদেশকে যুগে যুগে কাজ করে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে ২৪শে বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। ক্যামেরার পিছনে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করে সুন্দর দেশ উপহার দিয়েছেন। সংবাদ মাধ্যম মিডিয়া হচ্ছে সত্য ও নির্ভুল তত্ত্ব তুলে ধরা ও প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম।
এ সময় তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন করা হয়েছে মর্মে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন আমি নির্বাচিত হলে তিন উপজেলার সার্বিক সমস্যার সমাধান সহ উন্নয়নমূলক কাজ ধর্ম বর্ণ নির্বিশেষে অব্যাহত রাখবো।
এ সময় সাপাহার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT