শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করায় “কালের সংবাদ” পত্রিকার সম্পাদক সোহেল চৌধুরীকে লিগ্যাল নোটিশ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৮১ দেখেছেন

 

বিশেষ প্রতিনিধি,

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় অনলাইন পোর্টাল দৈনিক “কালের সংবাদ” পত্রিকার সম্পাদক মো. সোহেল চৌধুরীকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) পত্রিকাটির সম্পাদক সোহেল চৌধুরীকে উকিল নোটিশ পাঠিয়েছেন সাংবাদিক মো. সানজাদ রয়েল সাগরের পক্ষে নওগাঁ জজ কোর্টের আইনজীবী নাজমুল হুদা।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে অনলাইন পোর্টাল “কালের সংবাদ” থেকে উক্ত সংবাদটি সরিয়ে ফেলা সহ ভূলক্রমে নিউজটি প্রকাশ করা হয়েছে মর্মে দুঃখ প্রকাশ এবং প্রতিনিধি আবু সাঈদকে বহিস্কার করার জন্য বলা হয়েছে প্রেরিত নোটিশে। অন্যথায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথের দোসর সাংবাদিক সাগর শিরোনামে গত ১৪ নভেম্বর অনলাইন পোর্টাল দৈনিক “কালের সংবাদ” নিউজ প্রকাশ করে। নোটিশে বলা হয়, দৈনিক কালের সংবাদে প্রকাশিত ‘বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথের দোসর সাংবাদিক সাগর’ সংবাদটি সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে রচিত। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিক সানজাদ রয়েল সাগরের সুখ্যাতি বিনষ্ট করার এবং অসৎ উদ্দেশ্যে  অনলাইল পোর্টাল কালের সংবাদ এই সংবাদটি প্রকাশ করেছে।

এছাড়াও ঐ নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, উক্ত ডিলারশীপ নিয়োগের জন্য আবু সাঈদ একই স্থানের প্রার্থী ছিলেন। তিনি ডিলারশীপ না পেয়ে উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছবি ব্যবহার করে মনগড়া নিউজটি পাঠিয়েছেন। নিউজ পাঠানোর সত্যতা সম্পাদক ও প্রকাশক সোহেল চৌধুরী নিশ্চিত করেছেন। উক্ত নিউজটির কোনও প্রকার সত্যতা নাই জন্য লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাথে সাথে সংবাদটি নিউজ পোর্টাল থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে সংবাদটি অপসারণ করে আপনার পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মো.আবু সাঈদ কে পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করিবেন। অন্যথায় সম্পাদক এবং সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে উক্ত লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক সানজাদ রয়েল সাগর।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT