রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে শিশু শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি; টাঙ্গাইলে আব্দুস সালাম পিন্টু আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী আদিবাসী ভাষার পাঠদানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করছে সরকার; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বদলগাছীতে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের সাজা সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বদলগাছীর বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল-এর শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত

সভাপতি রায়হান সাধারণ সম্পাদক বেলায়েত; ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ক্লাবের ৪০জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।

এতে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১২ ভোট, আরেক সভাপতি প্রার্থী চ্যানেল আই টিভির নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন পেয়েছেন ৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন টিভি ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এন টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুর রহমান জয় পেয়েছেন ১৬ভোট।

শনিবার রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ আনোয়ার হোসেন।

১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন। যুগ্ম সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জি এম মিঠুন, দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার জেলা প্রতিনিধি শামীম আনসারী।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত এই কমিটিকে প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকসহ সচেতন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন এই কমিটি ক্লাবের অন্যান্য কমিটির চেয়ে ক্লাব ও ক্লাবের সদস্যদের জন্য নতুন উন্নয়নমূলক ও পজেটিভ কর্মকান্ডের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখাবেন এমনটিই আশা ক্লাবের সদস্যদের।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT