রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার  মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় ৮ কেজি গাঁজাও প্রাইভেটকার সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড় মোহনগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা সুবর্ণচরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হিলিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ দেখেছেন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজকের সংবাদের জেলা প্রতিনিধি মো. হাসান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা দেশের স্বার্থে নানারকম সংবাদ পরিবেশন করেন। যার কোনটা পক্ষে আবার কোনটা বিপক্ষে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পক্ষপাতিত্ব সাংবাদিকতা নয়। বিদ্বেষ মূলক সংবাদ প্রচার সাংবাদিকের কাজ নয়।

তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া বা এই ডিজিটাল প্লাটফর্মের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি বেড়েছে। সেই সাথে বেড়েছে সংবাদকর্মী। তবে তাদের উপযুক্ত কোন প্রেসক্লাব নেই। আর তাই রেজিষ্ট্রেশনভূক্ত একমাত্র সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে জেলার সকল সংবাদকর্মীদের একসাথে এক ছাদের নীচে আসার আহ্বান জানান সাংবাদিক ফরিদ খান।

সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল বলেন, জেলার সাংবাদিকদের নানাবিধ সমস্যা, দু:খ নিয়ে কাজ করে বাংলাদেশ প্রেসক্লাব। জেলার সাংবাদিকদের একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখার একটি প্লাটফর্ম হচ্ছে এই সংগঠন। আর তাই বিচ্ছিন্নভাবে নয় একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাসিম আলীকে সভাপতি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে জেলার ৫ উপজেলার কমিটি ঘোষণা করেন সম্মেলনের অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার আরিফসহ জেলার ৫ উপজেলার একশত সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT