রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার  মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় ৮ কেজি গাঁজাও প্রাইভেটকার সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড় মোহনগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা সুবর্ণচরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হিলিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ দেখেছেন

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের জীবন মানে উন্নয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করে ইসলামিক রিলিফ বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইইপি প্রকল্পের তাদের সেল্ফ হেল্প দলের যাত্রাপুর ইউনিয়নের ২৩০ জন সদস্যর মাঝে রমজান প্যাকেজ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর,ইসলামিক রিলিফ বাংলাদেশের ইইপি প্রকল্পের প্রকল্প ম্যানেজার ডা: কামরুল ইসলাম,প্রকল্প অফিসার মমিনুর রহমান,মনিটরিং অফিসার ফারুক আহমেদ,সহকারি প্রকল্প অফিসার ফারুক হোসেন ও কমিউনিটি অর্গানাইজার সুলতানা রাজিয়া ও তুলি বেগম।

ইলিমিনেশন অব এক্সট্রিম পোভারটি ইন বাংলাদেশ প্রকল্পটি (Elimination of Extreme poverty in Bangladesh EEP)২০২৪ সালের জানুয়ারি মাস হতে কাজ করে আসছে, প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।
এই সময় সুবিধাভোগীদের মাঝে চল্লিশ কেজি চাল,পাঁচ লিটার সয়াবিন তেল,পাঁচ কেজি ছোলা,চার কেজি মসুর ডাল, তিন কেজি চিনি, তিন কেজি চিড়া,ও লবন এক কেজি প্রদান করেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এমন উদ্যোগে খুশি প্রতিষ্ঠানটির সুবিধাভোগী মানুষজন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT