রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার  মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় ৮ কেজি গাঁজাও প্রাইভেটকার সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড় মোহনগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা সুবর্ণচরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হিলিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত

বদলগাছীতে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩২ দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান চৌধুরী (পাপ্পু) নামের এক নেতার বিরুদ্ধে।

 

ঘটনাটি উপজেলার কোলা ইউনিয়নের চকরোকনপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি ঐ যুবদল নেতার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রুহুল আমিন চৌধুরী চঞ্চল।

 

ভুক্তভোগী রুহুল আমিন চঞ্চলের অভিযোগ, আসাদুর রহমান পাপ্পু আমার আপন ছোট ভাই। ২০০৬ সালে কেশাইল মৌজায় আর এস খতিয়ান নং ৫১২ দাগ নং ৪৯৬ ও ৫০১ সাড়ে ৪ শতক ধানী জমি আমার কাছে বিক্রি করে পাপ্পু চৌধুরী। এবং একই দাগে অংশীদার সুত্রে বোনেরা সহ সাড়ে ৭ শতক ধানী জমি দীর্ঘদিন চাষাবাদ করে আসছেন তারা। কিন্তু ক্রয় করা জমি যুবদল নেতা পাপ্পু দখল নিয়ে অন্যের কাছে বন্ধকী রাখার চেষ্টা করছে। তার এই কাজে বাঁধা দিলে সে হত্যাসহ মারপিটের হুমকি দিচ্ছেন, জমি লাগাতে গেলে লোকজন সহ আমাকে মারধর করছে। পরে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি ভেবে কয়েকদিন আগে থানায় অভিযোগ করেছি।

 

তিনি আরো বলেন,বেশ কিছুদিন ধরে পাপ্পু আমাকে জমিজমা বিষয়ে হয়রানি করাচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি প্রতিকার পাবার আশায়।কিন্তু পুলিশের কথাও শুনছে না। এসবকিছু করছে যুবদল নেতা হওয়ার সুবাদে। পাপ্পু নিজে আমার কাছে ২০০৬ সালে জমি বিক্রি করে এখন আরো টাকা নেওয়ার জন্য এসব করছে। সে একজন মাদকসেবি।

 

পাপ্পু চৌধুরীর ছোট বোন রিমা চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রুহুল আমিন চৌধুরী এবং পাপ্পু চৌধুরী আমার আপন দুই ভাই। পাপ্পু ভাই ২০০৬ সালে বড় ভাই রহুল আমিনের কাছে কয়েক দাগে জমি বিক্রি করে কথাটি সত্য। কিন্তু বেশ কিছুদিন থেকে পাপ্পু ভাই বিক্রয় করা জমি দখল নিয়ে ঝামেলা করছে। বেশ কয়েকবার গ্রামে শালিস হয়েছে কিন্তু সে কারো কথা শোনেনা। পাপ্পু ভাই নষ্ট হয়ে গেছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে বদলগাছী যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান চৌধুরী পাপ্পু বলেন, এবার দিয়ে থানায় ১০-২০ বার অভিযোগ দিলো আমার বিরুদ্ধে। আমি ১০ কাঠা জমি তার কাছে বিক্রি করছিলাম মাঠে।সে মাঠের জমি নিতে গিয়ে ভূলবসত আমার অজান্তে ঐ জমির দাগ নং দিয়ে আরো বেশী জমি তুলে নেওয়ার চেষ্টা করে। চঞ্চল পায়তারা করে আমার নামে ভূল তথ্য ছড়াচ্ছে।

 

এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মুমিনুল ইসলাম মুন্না বলেন, পাপ্পু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগের বিষয়ে জেনে আমি তার সাথে যোগাযোগ করেছি সে বলছে এগুলো আমাদের পারিবারিক বিষয়।আমি কারো জমি দখল করিনি। যুবদল নেতা জমি বিক্রি করে আবার সেই জমি দখল করছে এতে যুবদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে কি না জানতে চাইলে সে বলেন, এগুলো খুব খারাপ।

 

জেলা যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন বলেন,  এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা আছে। যুবদলের প্রভাব খাটিয়ে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT