রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২ মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা বগুড়ায় নারী হাজতখানায় আলোচিত তুফান সরকারের সঙ্গে পরিবারের সাক্ষাত গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বদলগাছীতে জব্দকৃত ওএমএসের চাল নিয়ে নাটকবাজী; পেটের দায়ে ভাড়া মারতে গিয়ে আসামি হলেন ভ্যান চালক; ধরাছোঁয়ার বাহিরে মূলহোতারা কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার  মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

কেশবপুরর গড়ভাংগা মাঃ বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৮ দেখেছেন

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

৫৩ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় মেয়েদের হকিতে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি খেলোয়াররা। বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়া খাতুন মেয়েদের সাইকেলিং প্রতিযোগিতায় দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেছে। শুক্রবার সকালে তারা কেশবপুর পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এলাকাবাসী তাদেরকে ব্যান্ড পার্টি সহকারে স্বাগত জানায়। পরে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম কেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম ও সাইকেলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিয়া খাতুনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT