রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন  বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর উপজেলা চ্যাম্পিয়ন শিবগঞ্জে খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজকে গণসংবর্ধনা দিল উপজেলাবাসী বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আত্রাইয়ে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল  চিরিরবন্দরে বিএডিসির উদ্যোগে তালপুকুরে সেচ ব্যবহারকারী গ্রুপের কমিউনিটি সভা অনুষ্ঠিত রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় রাণীনগরে গ্রামীণ মেঠো রাস্তার উন্নয়ন কাজে বাধা ॥ গ্রামবাসীর বাধার মুখে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২

নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৩ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

 

পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারী রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপড় গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা।

এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাড়ত রাতে জয়পুরহাট থেকে ২জন, গাইবান্ধা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১জনসহ মোট ৬জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। একইসাথে লুন্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT