রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন রোজায় পানিশূন্যতা; দুধেই হতে পারে সমাধান ডাঃ মেহেদী হাসান সানি  নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় দুই ইট ভাটায় জরিমানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুলের এক হিন্দু পরিবারের কাছে চাঁদা চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড’র রিটেইলার মিটিং অনুষ্ঠিত ভিয়াইলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৬ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়।

 

উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

 

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও  থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।

 

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। এটির মালিক পৌরশহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT