রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

চিরিরবন্দরে বিএডিসির উদ্যোগে তালপুকুরে সেচ ব্যবহারকারী গ্রুপের কমিউনিটি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২৬ দেখেছেন

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে দক্ষ সেচ ব্যবস্থা বাস্তবায়নে স্কিমভুক্ত কৃষকদের নিয়ে পানি ব্যবহারকারী গ্রুপ গঠনের লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ মার্চ) সহকারী প্রকৌশলী, বিএডিসি দিনাজপুর জোন (নির্মাণ) এর আয়োজনে তালপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ ও ভিয়াইল বড়গাছা মৃনাল রায় এর উঠানে পৃথকভাবে দক্ষ সেচ ব্যবস্থাপণার লক্ষে পানি ব্যবহারকারী গ্রুপের এ কমিউনিটি সভা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জোন (নির্মাণ), (ক্ষুদ্র সেচ) সহকারী প্রকৌশলী বিএডিসি মোঃ সামিউল পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারী প্রকৌশলী বিএডিসি পার্বর্তীপুর উপজেলা (সওকা) ইউনিট বিএডিসি কর্মকর্তা মোসাঃ মাহামুদা খাতুন, টেকনিশিয়ান বিএডিসি দিনাজপুরের রাজু।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামিউল পারভেজ ধান ক্ষেতে একটি ছিদ্রযুক্ত পাইপ বসিয়ে মাটির পানির স্তর পর্যবেক্ষণ করে সেচ দেওয়াই হলো এডাব্লিউডি পদ্ধতি। এ পদ্ধতিতে সেচ প্রদাণ করলে ২০-২৫ ভাগ পানি সাশ্রয় হয়।

সভায় বক্তারা স্কিমভুক্ত কৃষকদের সেচ নিয়ন্ত্রণ পাইপের মাধ্যমে পানি সেচ সাশ্রয় করতে উৎসাহিত করেন এবং মাঠপর্যায়ে এ পদ্ধতির সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।

এসময় তালপুকুর ব্লকের গহেশ চন্দ্র রায়, হৃষিকেশ রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় ও ভিয়াইল ব্লকের মৃনাল রায়সহ সেচ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT