রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত  পাঠের অনুষ্ঠান

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬০ দেখেছেন

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর ) প্রতিনিধি:

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বুড়ীভদ্রা নদীর তীরে অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে বুধবার (৫ মার্চ-২৫) সকাল থেকে সাড়ে তিনটা পর্যন্ত ৪র্থ তম ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসেবে ধর্মজ্ঞান বিতরণ করেন, কপিলমুনির গদায়পুর গ্রামের তাপসী দেবী দাসী। স্থানীয় বক্তাদের মধ্যে ছিলেন, সুমন রায়, অরুণ হালদার, গৌতম হালদার প্রমূখ। অনুষ্ঠানে পূজারী ছিলেন, বসুন্তিয়া গ্রামের সাধন রায় (দাস)। পবিত্র গীতা পাঠ করেন, মিলন কুমার রায়। বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, শ্মশানে এই ৪র্থ তম অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার অমরেন্দ্র নাথ সিংহ, কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দিরের তত্ত্ববধায়ক ও সমাজ সেবক অরূণ সিংহ, মন্দিরের সভাপতি দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবদাস ঘোষ দেবু, বিদ্যানন্দকাট -মঙ্গলকোট সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল ঘোষ, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার, সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার দেবনাথ, বসুন্তিয়া বাঁশতলা কালীপূজা মন্দিরের সভাপতি সমীত রায় প্রমূখ।

এর পর ভোগ আরতি ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রসাদ, যুগল অন্ন বিতরণ করা হয়। দূর দুরান্ত থেকে প্রায় এক হাজার ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভক্তদের মধ্যে কোলাকুলি ও প্রনাম নিবেদন করতে দেখা যায়।

অনুষ্ঠানে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে লাইভসাপোর্টে থাকা ভক্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকান্ত মল্লিকের জন্য সুস্থতা কামনা করা হয়।

বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, ৬৬ শতক জমির উপর অবস্থিত বসুন্তিয়া মহাশ্মশানে এই ৪র্থ তম অনুষ্ঠান। মহশ্মশানটি উন্নয়নে বিদ্যুতের আবেদন করেও অদ্যবধি বিদ্যুৎ পাইনাই। আমরা সরকারের কাছে দ্রুত বিদ্যুৎ-সহ সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করি।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT