রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮  আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব-১৫ এর সিও

সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত। 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ দেখেছেন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলাধীন দক্ষিণ চরছান্দিয়া (ধান গবেষণা কেন্দ্র এলাকায়) স্থানীয় কৃষকদের নিয়ে একটি কৃষি সেমিনার ৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

 

লুমিনাস মিরাকেল এগ্রো এণ্ড কসমেটিক্স লিঃ এর আয়োজনে ও জাতীয় পুরস্কার প্রাপ্ত স্থানীয় কৃষক মোঃ আবু ছায়েদ রুবেল এর সার্বিক সহযোগিতায় উক্ত কৃষি সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন।

 

লুমিনাস গ্রুপের জিএম মোঃ নুরের নবীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন- লুমিনাস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন, বিশেষ অতিথি ছিলেন- গোলাম কিবরিয়া।

 

এতে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় কৃষক ও বিএনপি নেতা আবুল কালাম, জামাল উদ্দিন, জালাল আহমদ ও মোঃ হারুন।

 

“মাটি বাঁচলে বাঁচবে কৃষক মিরাকেল এর নতুন চমক, খরচ কমবে ফলন বাড়বে কৃষকের মুখে হাসি ফুটাবে” এই প্রতিপাদ্যে মিরাকল গ্রোথ এর উচ্চ ফলনশীল অনুখাদ্য, পোকা নাশক মিরাকেল নিসিন্দা ও মিরাকেল পিজিআর এর উপকারিতা ও ব্যাবহার বিধি বিষয়ে সেমিনারে ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধ করা হয়।

 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু করা হয় এবং কৃষকদের নিয়ে ইফতার, দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT