শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

পত্নীতলার আলোচিত সুমন হত্যার প্রধান আসামী বুলবুল ঢাকা থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ দেখেছেন

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর  সুমন হোসেন (২৩) হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি বুলবুল হোসেন (৩৫) কে গ্রেফতার করছে পুলিশ। সুমন হোসেন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

বৃহষ্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে, ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বুলবুল হোসেন জেলার পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে।

সংবাদ সম্মেলনে গাজিউর রহমান জানান, গত ১৭ তারিখ রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুকে আইডিতে লাইভে এসে সুমন দাবি করেন বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নেয়। এই ঋণের টাকা দেওয়ার সময় বুলবুল তার কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্পও নেনসেই টাকা বৃদ্ধি পেতে পেতে ১০ লাখ টাকা হয়ে যায়। এটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এবং বুলবুল সুমনকে চাপও দিচ্ছিলেন। সেই টাকাই সুমন রাতে মহাদেবপুর উপজেলা থেকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে বুলবুল তার কিছু লোক দিয়ে তাকে ধাওয়া করে মেরে ফেলার চেষ্টা করছেন বলে লাইভে বলেন। এরপর একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি জানায়, এ ঘটনার পর থেকে বুলবুল পালিয়ে বেড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে বুলবুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেছেন। তবে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত এর মূল কারণ বেরিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT