শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

পাঁচবিবি সীমান্তে ভারসাম্যহীন আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ দেখেছেন

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: 

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারসাম্যহীন আদিবাসী বৃদ্ধার লাশ উদ্ধার। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে ভারত সীমান্তের ৩০০ গজ পূর্বদিকে বাংলাদেশ অভ্যন্তরে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

নিহত বৃদ্ধা পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)।

 

ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। পুলিশ  বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথার সমস্যা ও ভারসম্যহীন থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় সময়  শিকল বন্দী করে রাখত।

 

গতকাল ১৬ ডিসেম্বর (সোমবার) রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা।মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়।

 

বিষয়টি থানা পুলিশ ও কড়িয়া বিজিবি কে আবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT