শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

বদলগাছীর বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করেছেন

  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ দেখেছেন

 

নিজস্ব প্রতিনিধি,

নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি বদলগাছী উপজেলার সদর ইউপি’র চাংলা গ্রামের (চাংলা পূর্ব পাড়া) মৃত আফসার আলীর ছেলে।

১৮ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, ১৮ই ডিসেম্বর (বুধবার) দুপুর সাড়ে ৩টার সময় ছেলে কালীস্থ রাস্তায় বুকে ব‍্যাথা অনুভব করলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হার্ট এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলার সরকারি কলেজ পাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাস ভবনে (চাংলা পুর্ব পাড়া) নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT