শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

আত্রাইয়ে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি রেজু, সম্পাদক তছলিম

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬১ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ প্রতিনিধি:

১৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলা শাখার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সভাপতি পদে শেখ মো: রেজাউল ইসলাম আনারস প্রতীক ৪৮৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ এমদাদুল হক পিন্টু চেয়ার প্রতীক ৫৮ সাধারণ সম্পাদক পদে তছলিম উদ্দীন মোরগ প্রতীকে ২৯৫ ভোট,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান সরদার,মাছ প্রতীকে ২২৬, কামরুজ্জামান চৌধুরী ফুটবল প্রতীকে ০৩ এবং এসএম বেদারুল ইসলাম টিপু ঘোড়া প্রতীকে ১৬ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক মই প্রতীকে ৩৩০ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান গোলাপ ফুল প্রতীকে ২৪৬ ভোট, মোঃ শাহাজাহান আলী খান মোটরসাইকেল প্রতীকে ৬৯ ভোট, এসএম আব্দুল হাই লিটন,দোয়াত কলম প্রতীকে ৩২ ভোট, হাফিজুর রহমান ছাতা প্রতীকে ১৮০ ভোট এবং আব্দুস সালাম মন্ডল কাপ পিরিচ প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বুধবার উপজেলার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮জন সদস্যের মধ্যে ৫৪৫জন ভোটার হিসেবে ভোট প্রদান করেন। এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনসহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, সদস্য এসকে এম ইকবাল, শ,ম আল কাফি তুহিন ও শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ভোটের ফলাফল ঘোষণা করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT