শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

আত্রাইয়ে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কাউন্সিল

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭১ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল ঘিরে প্রার্থীরা দিন-রাত সমান করে ভোটারদের দারে দারে ঘুরে তাদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। শেষ সময়ে এসে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে কাউন্সিলারেরা প্রার্থীদের আচরনিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ চারিতার মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার লক্ষে ক্ষন গননা করছেন। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। সেইসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় ঘটনাবলী  তুলেধরে উপজেলাজুরে প্রার্থীরা নিজেদের মত করে মাইকিং করছেন।হোটেল-চা স্টল এবং বাজার গুলোতে চলছে ভোট ও প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সারে নয়টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। ভোটে ৮ ইউনিয়ন কমিটির ৫৬৮ জন ভোটার ব্যালটের ম্যাধমে সভাপতি- সাধারন সম্পাদক এবং ২ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। নির্বাচনে সভাপতি পদে শেখ মো: রেজাউল ইসলাম (আনারস) ও এমদাদুল হক পিন্টু (চেয়ার) প্রতীক নিয়ে লড়ছেন।

 

সাধারন সম্পাদক পদে আব্দুলa মান্নান সরদার (মাছ) কামরুজ্জামান চৌধুরী(ফুটবল) তসলীম উদ্দীন (মোরগ) এবং এসএম বেদারুল ইসলাম টিপু (ঘোড়া) প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক পদে শাহাজাহান আলী খান(মোটরসাইকেল) আবু বক্কর সিদ্দিক(মই) এসএম আব্দুল হাই লিটন(দোয়াত কলম) হাফিজুর রহমান (ছাতা) কামরুল হাসান(গোলাপ ফুল) এবং আব্দুস সালাম মন্ডল(কাপ পিরিচ) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।

 

সড়েজমিনে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, তাদের মধ্যে ভোট দান এবং পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারার এক ধরনের আনন্দ বিরাজ করছে। অনেকে বলছেন ১৬ বছর পর ভোট দিয়ে ভোটাধিকার জীবন শুরু করবেন।

 

নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কাউন্সিল ঘিরে আইনশৃঙখলার প্রশ্নে কমিশন ও প্রার্থীগণ জানান, আইনশৃঙখলা পরিস্থিতি ভালো আছে এবং কোনরুপ অবনতি হবার সম্ভাবনা নাই।

 

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মেনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আ’লীগ সরকারের ভোটাধিকার হনন, ১৬ বছরের জুলুম-নির্যাতন সহ্য করে নেতা- কর্মীদের মাঝে ভোট দিতে পারার এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT