শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত।

কাশিয়ানীতে ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ দেখেছেন

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসষ্টান্ড থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়ার মো. জাকির হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩০), হাসান মিয়ার স্ত্রী ফারজানা ইসলাম (৩৫) ও মৃত আশরাফ হোসেনের স্ত্রী ডলি বেগম (৪৫)।

 

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভাটিয়াপাড়া গোলচত্তরের নড়াইল এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

 

র‌্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পরে আজ বুধবার (৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার পরিদর্শক মো. শফি উদ্দিন খান।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT