শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত।

পত্নীতলা ১৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ  মাদকদ্রব্যসহ আটক- ৪

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮১ দেখেছেন

 

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চারজন কে আটক করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে করে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ ০৪ জন চোরাকারবারী আটক করেন।

আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাট আমলা গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে  মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দল গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে  শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে  মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা করা হয়েছে । মালামালের আনুমানিক  সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা।

নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক   লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT