শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’

নওগাঁয় ভারতীয় নাগরিক কার্তিককে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদক,

৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কেতাব বাজার নামক এলাকা থেকে ভারতীয় নাগরিক মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) কে আটক করে। বিজিবি সদস্যরা। নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। রাত ৯টায় ১৬ বিজিবি নওগাঁ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বাংগাবাড়ি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজারে টহল পরিচালনা করছিলো। টহল পরিচালনার সময় একজন ব্যক্তি সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভারতীয় নাগরিক।
পরবর্তীতে ওই ব্যক্তির নিকট তার পাসপোর্ট বা বৈধ ডকুমেন্ট চাওয়া হলে কিছুই দেখাতে পারেননি। তাকে তল্লাশী করা হলে তার নিকট ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশী নগদ অর্থ ২৫০ টাকা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নাজির উদ্দিন কার্তিক স্বীকার করেছেন গত ১০-১২ দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় এবং তার কাছে বৈধ কোনও কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, সকালে
নাজির উদ্দিন কার্তিক বাজারে ঘুরাফেরা করছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানান তিনি ওই এলাকার মানুষ নয়। সে ঠিকমতো কথাও বলছিলোনা। তাকে মানষিক ভারসাম্যহীন মনে হয়েছে। ট্রেনে চড়ে ওই এলাকায় এসেছে বলেও জানা যায়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT