শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত।

ভাডারিয়ায় একদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ দেখেছেন

 

মোঃ ফেরদৌস মোল্লাহ্,  পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ২০০৩ ব্যাচের মেধাবী ছাত্র, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর স্বনামধন্য ডায়াবেটিকস চিকিৎসক ডা. মোঃ আবু নাঈম এর আয়োজনে তার নিজ শহর ভাডারিয়া সরকারি কলেজ মাঠে একদিন ব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় ডা. মোঃ আবু নাঈম বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের প্রায় অর্ধশতাধিক ডায়াবেটিকস রোগীসহ মেডিসিন ও শিশু সহ প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন৷ এছাড়াও ডা. মোঃ আবু নাঈম এর আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে দাঁতের সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন ভান্ডারিয়া ফাতেমা ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট সৈয়দ সাইফুল ইসলাম সুমন। এ সময় চিকিৎসা নেওয়া রোগীদের সকলকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, একদিন ব্যাপী আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজক ও সার্বিক সহযোগীতায় ছিলেন, বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

 

ডা. মোঃ আবু নাঈম জানান, ভান্ডারিয়া উপজেলার ডায়াবেটিকস রোগীদের জন্য তিনি আগামী দিনে আরও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করার আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT