শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত।

এবার রাস্তায় বিসিএস ক্যাডাররা 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালায় চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপ-সচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস চাইসহ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এবার নওগাঁর রাস্তায় নেমে মানববন্ধন করেছেন বিসিএস ক্যাডাররা।

 

সারা দেশের মতো নওগাঁতেও বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি বিভাগে কর্মরত ক্যাডার দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা আরিফ সিদ্দিক প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের চেয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মানববন্ধনে কোটা মুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতির জোরালো দাবি জানানো হয়। যদি দ্রুত তাদের এই যৌক্তিক দাবী পূরণ করা না হয় তাহলে পরবর্তিতে আরো কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বলে হুশিয়ারী প্রদান করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT