শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় কমছে না শীতের তীব্রতা; ঘুরে ঘুরে শীতার্তদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল নওগাঁয় তারুণ্যের উৎসবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আত্রাইয়ে ইরি ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত।

বদলগাছীতে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বদলগাছী থানা পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ৩১ আগস্ট’২৪ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের নয়ানশহর গ্রামে নিজ শয়ন ঘরে অজ্ঞাতনামা ব্যক্তিরা আফরোজা বেগম (৫৭) এর গলা কেটে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে   মৃতদেহ থানায় নিয়ে যায়। নিহত আফরোজা আক্তার ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের স্ত্রী।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের বোনের লিখিত এজাহারের সূত্র ধরে হত্যার মূল রহস্য উদঘাটনে থানা পুলিশ তদন্তে নামেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নিহার চন্দ্র তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপনে ও প্রকাশ্যে তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার একটি চৌকস টিমসহ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মুনঝাড় এলাকা হতে ০৭/০১/২০২৫ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট থানার পুলিশ ফোর্সের সহায়তায়  ক্লুলেস হত্যা মামলার আসামী নিহতের আপন ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩৯) কে গ্রেপ্তার করে  থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার ঘটনাটি সে নিজে হাতেই ঘটিয়েছে মর্মে স্বীকারোক্তি প্রদান করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে ০৮/০১/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে তোলা হলে ফৌঃ কাঃ বিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং বিজ্ঞ আদালত আসামীকে জেলা হাজতে প্রেরণ করে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT