শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পদুমা সবুজ সংঘের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হল 

  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ দেখেছেন

কলকাতা (ভারত) প্রতিনিধি , মনোয়ার ইমাম: 

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের অধীনে পদুমা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত এক রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এই রক্তদান কর্মসূচিতে বিভিন্ন জায়গায় থেকে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের শতাধিক মানুষ তাদের মূল্যবান রক্ত দান করেন।এই রক্তদান কর্মসূচিটি সবুজ সংঘের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী রক্তদান কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তরুণ তৃণমূল দলের নেতা ও উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। তিনি রক্তদান কর্মসূচিতে যোগদান কারী সমস্ত মানুষ কে অভিনন্দন জানিয়েছেন। সেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের সদস্য জুব্বার মোকামী ও সবুজ সংঘের অন্যতম প্রধান কর্মকর্তা ও উস্তি গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবলু সর্দার।

আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছেন মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা ও মগরাহাট পশ্চিমের অন্যান্য তৃণমূল দলের নেতৃবৃন্দ। আজকের এই রক্তদান কর্মসূচি র পর সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে জানা গেছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT